
যমুনানগর, ২১ মার্চ (হি.স.) : ডিজিটাল ব্যবহারের বাড়বাড়ন্তের মধ্যে শিশুদের সাইবার অপরাধ থেকে সুরক্ষিত রাখতে বিশেষ নির্দেশিকা জারি করল যমুনানগর জেলা পুলিশ। অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি শিশুদের অনলাইন কার্যকলাপের উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার পুলিশ সুপার জানান, পড়াশোনা, বিনোদন ও সামাজিক মাধ্যমের কারণে শিশুদের ইন্টারনেট ব্যবহার বেড়েছে। এই সুযোগে সাইবার অপরাধীরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে।
অনলাইন গেম ও সামাজিক মাধ্যমে অপরিচিতদের সঙ্গে যোগাযোগ করে প্রতারণার ফাঁদে ফেলার ঘটনাও বাড়ছে। অনেক ক্ষেত্রে শিশুরা অজান্তেই পরিবারের সংবেদনশীল তথ্য শেয়ার করে ফেলছে।
পুলিশের মতে, অনিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবহার শিশুদের মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই অভিভাবকদের নিয়মিত শিশুদের সঙ্গে কথা বলা, নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতন করা এবং প্রয়োজন অনুযায়ী প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য