দশ বছরেও মেলেনি রাস্তার সংস্কার, বেহাল রাস্তায় ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা
গাইঘাটা, ২১ মার্চ (হি. স.):- পঞ্চায়েত, লোকসভা বা বিধানসভা নির্বাচন এলেই এলাকায় প্রচারে দেখা মেলে জনপ্রতিনিধিদের, কিন্তু প্রায় দশ বছর ধরে খারাপ রাস্তার সমস্যার সমাধান হয়নি—এই অভিযোগে ক্ষোভে ফুঁসছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধানসভার গোবরডাঙ্গার ব
বিক্ষোভ স্থানীয়দের


গাইঘাটা, ২১ মার্চ (হি. স.):- পঞ্চায়েত, লোকসভা বা বিধানসভা নির্বাচন এলেই এলাকায় প্রচারে দেখা মেলে জনপ্রতিনিধিদের, কিন্তু প্রায় দশ বছর ধরে খারাপ রাস্তার সমস্যার সমাধান হয়নি—এই অভিযোগে ক্ষোভে ফুঁসছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধানসভার গোবরডাঙ্গার বেড়গুম-১ নম্বর পঞ্চায়েতের মেটিয়াগাছি এলাকার বাসিন্দারা। কয়েক ঘণ্টার বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়ছে রাস্তা। স্থানীয় বনবিবিতলা থেকে মেটিয়াগাছি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেহালদশা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানানো হলেও কাজ হয়নি বলে দাবি বাসিন্দাদের।স্থানীয়দের অভিযোগ, বহুবার জনপ্রতিনিধিরা এসে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। ফলে প্রতিদিন স্কুল পড়ুয়া, কর্মজীবী মানুষ ও সাধারণ গ্রামবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।শনিবার এলাকায় প্রচারে এসে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন গাইঘাটার তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস। তিনি বলেন, তিনি আগেরবার নির্বাচনে জিততে পারেননি, তাই রাস্তার কাজ করতে পারেননি। তবে বাসিন্দাদের প্রশ্ন, যাকে জনপ্রতিনিধি বানানো হয়েছে, তিনি কী করেছেন। এ প্রসঙ্গে বিজেপি নেতা সুব্রত ঠাকুর-এর নামও তোলেন তিনি। রাস্তা সমস্যাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande