শান্তিপূর্ণ ঈদের মধ্যেই উত্তম নগরে থানা ঘিরে বিক্ষোভ, ৪০ জন আটক
নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.) : দিল্লির উত্তম নগর এলাকায় একদিকে শান্তিপূর্ণভাবে ঈদ-উল-ফিতর পালিত হলেও, অন্যদিকে থানা চত্বরে বিক্ষোভ ও উত্তেজনার ঘটনা সামনে এসেছে। মাঝে মধ্যে স্লোগান ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৪০
শান্তিপূর্ণ ঈদের মধ্যেই উত্তম নগরে থানা ঘিরে বিক্ষোভ, ৪০ জন আটক


নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.) : দিল্লির উত্তম নগর এলাকায় একদিকে শান্তিপূর্ণভাবে ঈদ-উল-ফিতর পালিত হলেও, অন্যদিকে থানা চত্বরে বিক্ষোভ ও উত্তেজনার ঘটনা সামনে এসেছে। মাঝে মধ্যে স্লোগান ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৪০ জনেরও বেশি মানুষকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঈদের নামাজ উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ জমায়েত হয়েছিলেন। নামাজ শেষে সবাই একে অপরকে শুভেচ্ছা জানান। প্রশাসনের কড়া নজরদারিতে উৎসব শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।

সম্ভাব্য অশান্তি এড়াতে এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রায় ১৫০০ অতিরিক্ত পুলিশকর্মী ও ৪০০-র বেশি আধাসামরিক বাহিনী মোতায়েন ছিল। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয় এবং একাধিক চেকপোস্টও তৈরি করা হয়।

পুলিশ উসকানিমূলক পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৬৮টির বেশি সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করেছে। পাশাপাশি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছু সময়ের জন্য এলাকায় সংবাদমাধ্যমের প্রবেশও সীমিত করা হয়।

বর্তমানে থানা চত্বরে বিক্ষোভের পরিস্থিতি সামাল দিতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং গোটা এলাকার উপর কড়া নজর রাখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande