পতাকা খুলে ফেলা ঘিরে সোনামুখীতে উত্তেজনা, মুখোমুখি তৃণমূল-বিজেপি
বাঁকুড়া, ২১ মার্চ (হি.স.) : বাঁকুড়ার সোনামুখী বিধানসভা এলাকার পটাশপুরে তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে ঘিরে শাসক ও বিরোধী দলের মধ্যে শুরু হয়েছে তীব্র বাক্যযুদ্ধ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে
পতাকা খুলে ফেলা ঘিরে সোনামুখীতে উত্তেজনা, মুখোমুখি তৃণমূল-বিজেপি


বাঁকুড়া, ২১ মার্চ (হি.স.) : বাঁকুড়ার সোনামুখী বিধানসভা এলাকার পটাশপুরে তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে ঘিরে শাসক ও বিরোধী দলের মধ্যে শুরু হয়েছে তীব্র বাক্যযুদ্ধ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে পাত্রসায়ের ব্লকের পটাশপুর এলাকায় রাস্তার ধারে টাঙানো তৃণমূলের একাধিক পতাকা খুলে ফেলা অবস্থায় দেখতে পান কর্মীরা। এরপরই প্রতিবাদে সরব হন তৃণমূল সমর্থকরা এবং এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেন।

তৃণমূলের দাবি, নির্বাচন কমিশনের নিয়ম মেনে প্রচারের উদ্দেশ্যে পতাকা টাঙানো হয়েছিল। কিন্তু তা পরিকল্পিতভাবে খুলে ফেলা হয়েছে। সোনামুখীর তৃণমূল প্রার্থী কল্লোল সাহা এই ঘটনার নিন্দা করেছেন।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের প্রার্থী দিবাকর ঘরামির দাবি, এই ঘটনায় বিজেপির কোনও ভূমিকা নেই। তিনি পাল্টা অভিযোগ করেন, এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ হতে পারে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande