বালি কেন্দ্রে বহিরাগত প্রার্থী নিয়ে বিজেপিতে বিক্ষোভ, রাজনৈতিক তরজা তুঙ্গে
বালি, ২১ মার্চ (হি. স.) : বালি বিধানসভা কেন্দ্রে প্রার্থী নির্বাচনকে ঘিরে বিজেপির অন্দরে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। বিজেপি প্রার্থী হিসেবে সঞ্জয় সিং-এর নাম ঘোষণা হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন দলের একাংশের স্থানীয় কর্মী-সমর্থকরা। তাঁ
বিরোধ বিজেপি


বালি, ২১ মার্চ (হি. স.) : বালি বিধানসভা কেন্দ্রে প্রার্থী নির্বাচনকে ঘিরে বিজেপির অন্দরে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। বিজেপি প্রার্থী হিসেবে সঞ্জয় সিং-এর নাম ঘোষণা হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন দলের একাংশের স্থানীয় কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, বালি কেন্দ্রে কোনো বহিরাগত প্রার্থী মানা হবে না, স্থানীয় কাউকেই প্রার্থী করতে হবে।শনিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ইস্যুতে বিজেপির একটি অভ্যন্তরীণ বৈঠকে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, একদল কর্মী বৈঠক ছেড়ে বেরিয়ে এসে স্লোগান দিতে শুরু করেন। তাঁদের অভিযোগ, ঘরের ছেলেকে প্রার্থী না করে বাইরে থেকে প্রার্থী আনা হয়েছে, যা মেনে নেওয়া হবে না।যদিও এই বিক্ষোভকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী সঞ্জয় সিং। তিনি জানান, এটি দলের অভ্যন্তরীণ বিষয় এবং খুব দ্রুতই সমস্যা মিটে যাবে। তাঁর দাবি, শেষ পর্যন্ত দলের কর্মীরাই তাঁর হয়ে প্রচারে নামবেন।অন্যদিকে এই পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। তিনি বলেন, বিজেপির কর্মীরাই বহিরাগত প্রার্থী চাইছেন না এবং আগামী দিনে অনেক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিতে পারেন। সব মিলিয়ে বালি কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande