মালদা ও মুর্শিদাবাদে যথাযোগ্য মর্যাদায় পালিত খুশির ঈদ, নামাজ পাঠ মহিলাদেরও
মালদা ও মুর্শিদাবাদ, ২১ মসার্চ (হি.স.): মালদা ও মুর্শিদাবাদে শনিবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হয় খুশির ঈদ। মালদা জেলায় পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। মালদা জেলাতেই রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয় সুজাপুর নয়মৌজা
ঈদ উপলক্ষ্যে দিল্লিতে আঁটোসাঁটো নিরাপত্তা, চূড়ান্ত সতর্ক পুলিশ-প্রশাসন


মালদা ও মুর্শিদাবাদ, ২১ মসার্চ (হি.স.): মালদা ও মুর্শিদাবাদে শনিবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হয় খুশির ঈদ। মালদা জেলায় পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। মালদা জেলাতেই রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয় সুজাপুর নয়মৌজা ঈদগাহ ময়দানে । নামাজের জেরে ৩৪ নম্বর জাতীয় সড়কে প্রায় তিন-চার ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকে। এই নামাজ পাঠে প্রায় লক্ষাধিক মানুষ অংশ নেন।এই মালদা জেলার ক্ষেত্রে ব্যতিক্রম হলো মুসলিম মহিলারাও পৃথক ভাবে এদিন নামাজ পাঠে অংশ নেন।

যথাযথ ধর্মীয় মর্যদার সঙ্গে এদিন মুর্শিদাবাদেও খুশির ঈদের নামাজে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ শামিল হন। জেলায় সব থেকে বেশি মানুষের ভীড় হয় সামশেরগঞ্জের লোহরপুর ঈদ ময়দানে। এছাড়াও জেলার বহরমপুর, বেলডাঙা, ডোমকল, নওদাতেও হাজার হাজার মানুষ নামাজে সামিল হয়েছিলেন। বহরমপুর গোরাবাজারে মহিলারা পৃথকভাবে জমায়েত করে আলাদা ঈদের নামাজে শামিল হন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande