
গুয়াহাটি, ২১ মাৰ্চ (হি.স.) : গোটা বিশ্বের সঙ্গে সংগতি রেখে পবিত্ৰ ঈদ-উল-ফিতর পালন করেছে অসমও। প্ৰতিকূল আবহাওয়ার মধ্যেও সহমর্মিতা, উদারতা এবং একতার উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আজ শনিবার অসম ছিল বেশ উচ্ছ্বল।
গুয়াহাটির আমবাড়ি বড় মসজিদ, মাছখোয়া ঈদগাহ, রাজধানী মসজিদ, ছয়মাইল ভিআইপি রোড মসজিদে ইসলাম ধৰ্মাবলম্বীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিবার, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীরা ঈদ-উল-ফিতরের উৎসবে অংশগ্রহণ করে ঐক্য ও নিষ্ঠার চেতনা প্রদর্শন করেছেন।
এছাড়া রাজ্যের প্রতিটি প্রান্তে ছোট-বড় মসজিদ ও ঈদগাহেও এদিন ভোর থেকে বিশাল জনসমাগম হয়েছে। ইসলাম ধর্মাবলম্বীরা একত্ৰে সামূহিক নামাজ আদায় করেছেন।
ধুবড়ি ঈদগাহে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করতে হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। ধুবড়ির ১১ নম্বর ওয়ার্ডের ঈদগাহ ময়দানে প্রায় ১০ হাজার মুসল্লি একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। এই জমায়েতে শুধু শহরের নয়, আশপাশ এলাকার মানুষও অংশগ্রহণ করেন।
ঈদের খুতবা (বয়ান) প্রদান করেন বাহাদুরটারি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল রশিদ। এর পর মানুষ একে অপরকে শুভেচ্ছা জানিয়ে আলিঙ্গন করে ঐক্য, দানশীলতা ও কৃতজ্ঞতার যে চেতনা এই উৎসবের মূল, তা ভাগ করেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস