৮ মাস ধরে আটকে আবর্জনা প্রকল্প, বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধে নাজেহাল হারদার বাসিন্দারা
হারদা, ২১ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশের হারদা পৌর এলাকায় দীর্ঘদিন ধরে আবর্জনা ব্যবস্থাপনা প্রকল্প আটকে থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন বাসিন্দারা। প্রায় ৮ মাস ধরে জমি হস্তান্তর না হওয়ায় ১.৩১ কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প শুরুই করা যায়নি। শহরে
৮ মাস ধরে আটকে আবর্জনা প্রকল্প, বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধে নাজেহাল হারদার বাসিন্দারা


হারদা, ২১ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশের হারদা পৌর এলাকায় দীর্ঘদিন ধরে আবর্জনা ব্যবস্থাপনা প্রকল্প আটকে থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন বাসিন্দারা। প্রায় ৮ মাস ধরে জমি হস্তান্তর না হওয়ায় ১.৩১ কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প শুরুই করা যায়নি।

শহরে প্রতিদিন প্রায় ২২ টন আবর্জনা জমে পাহাড়ের আকার নিয়েছে। তীব্র দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে মশার উপদ্রব। খেদিপুরা মুক্তিধামের সামনে জমে থাকা আবর্জনায় আগুন লাগায় ছড়িয়ে পড়ে বিষাক্ত ধোঁয়া, শ্বাসকষ্টে ভুগছেন স্থানীয়রা। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।

পৌরসভার ৩৫টি ওয়ার্ড থেকে আবর্জনা সংগ্রহ হলেও নিষ্পত্তির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সমস্যা ক্রমেই বাড়ছে। জমি সংক্রান্ত জটিলতায় প্রকল্প কার্যত স্থগিত। দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande