
ঝাড়গ্রাম, ২১ মার্চ (হি.স.) : এলাকা দখলকে কেন্দ্র করে ঝাড়গ্রামে দুই হাতির মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই লড়াই দেখতে আশপাশের গ্রামের মানুষজন ভিড় জমায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে সাঁকরাইল ব্লকের বরডাঙ্গা বিট এলাকার জঙ্গলে দুটি হাতির মধ্যে লড়াই শুরু হয়। সংঘর্ষের দৃশ্য মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। যদিও ভাইরাল হওয়া সেই ছবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি হিন্দুস্থান সমাচার।
বনদফতর সূত্রে খবর, বরডাঙ্গা বিট এলাকায় বর্তমানে ৩০ থেকে ৩৫টি হাতির একটি দল রয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে হাতিগুলিকে পর্যবেক্ষণ করছেন বনকর্মীরা।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো