কংগ্ৰেসে যাচ্ছেন না টিকিট-বঞ্চিত মন্ত্ৰী নন্দিতা, থাকবেন বিজেপিতেই, নিলেন চূড়ান্ত সিদ্ধান্ত
হাফলং (অসম), ২১ মাৰ্চ (হি.স.) : কংগ্ৰেসে যোগদানের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন বিজেপি নেত্রী, হাফলঙের বিদ্যমান বিধায়ক, ক্যাবিনেট মন্ত্রী নন্দিতা গার্লোসা। ১১৩ নম্বর জনজাতি সংরক্ষিত হাফলং আসনে বিজেপির টিকিট না পেয়ে দলত্যাগ করে কংগ্ৰেসে যোগদান করার স
মন্ত্রী নন্দিতা গার্লোসা


হাফলং (অসম), ২১ মাৰ্চ (হি.স.) : কংগ্ৰেসে যোগদানের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন বিজেপি নেত্রী, হাফলঙের বিদ্যমান বিধায়ক, ক্যাবিনেট মন্ত্রী নন্দিতা গার্লোসা।

১১৩ নম্বর জনজাতি সংরক্ষিত হাফলং আসনে বিজেপির টিকিট না পেয়ে দলত্যাগ করে কংগ্ৰেসে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছিলেন নন্দিতা গার্লোসা। তাঁর এই সিদ্ধান্ত চাউর হলে ডিমা হাসাও জেলার রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। অবশেষে বিজেপি নেত্ৰী কংগ্ৰেসে যোগদানের ব্যাপারে নিজের স্থিতি বদল করে দলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজেপির টিকিট থেকে বঞ্চিত হওয়ার পর গত তিন দিন তাঁর সঙ্গে কংগ্ৰেস নেতৃত্ব বেশ কয়েকবার আলোচনায় বসেছিল। কংগ্ৰেস দলে যোগদান করলে হাফলং আসনে নন্দিতাকে প্ৰাৰ্থী করার আশ্বাস প্রদানও করেছিলেন কংগ্রেস নেতৃত্ব। এমন-কি দলের স্বাৰ্থে হাফলং আসনে কংগ্ৰেস প্ৰাৰ্থিত্বের প্ৰবল দাবিদার নিৰ্মল লাংথাসা নিজের প্ৰাৰ্থিত্বের দাবি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। যার দরুন আজ পর্যন্ত কংগ্ৰেস হাফলং আসনের জন্য কংগ্ৰেস প্ৰাৰ্থীর নাম ঘোষণা করেনি।

শুক্ৰবার কংগ্ৰেস যে সাতজনের প্ৰাৰ্থী তালিকা ঘোষণা করেছে, তাতে হাফলং আসনে কংগ্ৰেস প্ৰাৰ্থীর নাম ঘোষণা করেনি। কংগ্রেসে যোগদান করবেন বলে গতকাল (শুক্রবার) রাত পর্যন্ত নন্দিতা গাৰ্লোসার সঙ্গে গুয়াহাটিতে কংগ্ৰেস নেতৃত্বের আলোচনা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত হাফলং আসনের বৰ্তমান বিধায়ক কংগ্ৰেসে যোগদানের সিদ্ধান্ত বদল করার সঙ্গে সঙ্গে গত তিনদিনের যাবতীয় নাটকের যবনিকা ঘটেছে।

উল্লেখ্য, হাফলং আসন থেকে বিজেপি এবার নন্দিতা গার্লোসাকে টিকিট প্রদান করেনি। নন্দিতার পরিবর্তে এবার হাফলং আসনে বিজেপি নতুন মুখ হিসেবে দলের যুবনেত্রী রূপালি লাংথাসাকে প্রার্থী করেছে। বিজেপি রূপালি লাংথাসার নাম হাফলং আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করার পরই বর্তমান বিধায়ক নন্দিতা গার্লোসা কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে জল্পনা শুরু হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande