ঈদের শুভেচ্ছা জানিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান ওমর আবদুল্লাহ-এর
শ্রীনগর, ২১ মার্চ (হি.স.) : জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ঈদের শুভেচ্ছা জানিয়ে পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের চাপিয়ে দেওয়া এই “অবৈধ” যুদ্ধের দ্রুত অবসান হওয়া
ঈদের শুভেচ্ছা জানিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান ওমর আবদুল্লাহ-এর


শ্রীনগর, ২১ মার্চ (হি.স.) : জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ঈদের শুভেচ্ছা জানিয়ে পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের চাপিয়ে দেওয়া এই “অবৈধ” যুদ্ধের দ্রুত অবসান হওয়া প্রয়োজন।

শ্রীনগরের হজরতবাল মাজারে ঈদের নামাজ আদায় করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আজ আমি শুধু এই অবৈধ যুদ্ধের অবসানের জন্য প্রার্থনা করেছি।” তাঁর দাবি, এই সংঘাতের প্রভাব গোটা মুসলিম বিশ্বে পড়েছে এবং কোনও মুসলিম দেশই এর বাইরে নেই।

মুখ্যমন্ত্রী আরও বলেন, পশ্চিম এশিয়ার এই যুদ্ধের প্রভাব ভারতের উপরও পড়ছে। জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও সমস্যা তৈরি হচ্ছে। একইসঙ্গে দেশের মুসলিমদের আবেগেও এর প্রভাব পড়ছে বলে তিনি উল্লেখ করেন।

শ্রীনগরের নওহাট্টা এলাকার জামিয়া মসজিদে টানা সপ্তম বছর ঈদের নামাজ বন্ধ রাখা প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তাঁর মতে, একদিকে স্বাভাবিক পরিস্থিতির দাবি করা হলেও, অন্যদিকে ঐতিহাসিক মসজিদ বন্ধ রাখা—এই দুইয়ের মধ্যে স্পষ্ট বিরোধ রয়েছে। ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্তে পরিবর্তন আসবে বলেই তিনি আশা প্রকাশ করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande