তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ পুলক গুহর, সঙ্গে প্রায় ৫০ জন কর্মী-সমর্থক
আরমানদি, ২১ মার্চ (হি. স.):- নির্বাচনী আবহে ফের তৃণমূল শিবিরে ভাঙনের ছবি দেখা গেল। তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন তৃণমূলের প্রভাবশালী নেতা পুলক গুহ। তাঁর সঙ্গে প্রায় ৫০ জন তৃণমূল কর্মী-সমর্থকও বিজেপিতে যোগ দেন।শনিবার আরমানদি
দল বদল


আরমানদি, ২১ মার্চ (হি. স.):- নির্বাচনী আবহে ফের তৃণমূল শিবিরে ভাঙনের ছবি দেখা গেল। তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন তৃণমূলের প্রভাবশালী নেতা পুলক গুহ। তাঁর সঙ্গে প্রায় ৫০ জন তৃণমূল কর্মী-সমর্থকও বিজেপিতে যোগ দেন।শনিবার আরমানদি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের দু’নম্বর বুথে একটি কর্মী সভার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। এদিন বিজেপি নেতৃত্ব পুলক গুহকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান। নতুন দলে যোগ দেওয়ার পর কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।এই প্রসঙ্গে বিজেপি নেতা পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, পুলক গুহ এলাকার অত্যন্ত পরিচিত মুখ এবং নিষ্ঠাবান সংগঠক। তৃণমূল কংগ্রেসের জনবিরোধী নীতি এবং সাধারণ মানুষের স্বার্থে কাজ না করার মনোভাব দেখেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতিতে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন।নির্বাচনের মুখে পুলক গুহের মতো নেতার দলত্যাগ স্থানীয় তৃণমূল সংগঠনের জন্য বড় ধাক্কা বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। এর ফলে এলাকায় রাজনৈতিক সমীকরণেও পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande