কালবৈশাখীর সম্ভাবনা, রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
কলকাতা, ২১ মার্চ (হি. স.):- দঁক্ষিণবঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানান, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ এবং
সৌরীশ বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২১ মার্চ (হি. স.):- দঁক্ষিণবঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানান, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ঝড়ের প্রভাব বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমে তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস।অন্যদিকে উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande