গাড়ির ধাক্কায় চার বছরের শিশুর মৃত্যু, চালক পলাতক
নারনৌল, ২১ মার্চ (হি.স.) : হরিয়ানার রেওয়ারি শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পাটাউদি ফ্লাইওভারের কাছে দ্রুতগতির গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় শিশুটি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
গাড়ির ধাক্কায় চার বছরের শিশুর মৃত্যু, চালক পলাতক


নারনৌল, ২১ মার্চ (হি.স.) : হরিয়ানার রেওয়ারি শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পাটাউদি ফ্লাইওভারের কাছে দ্রুতগতির গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় শিশুটি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই গাড়ির চালক পালিয়ে যায়।

শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শিশুর নাম আয়ুষ। সে পরিবারের একমাত্র সন্তান। তার বাবা শ্রমিকের কাজ করে সংসার চালান। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

জানা গিয়েছে, রাজস্থানের ঝুনঝুনু জেলার বাসিন্দা নরেন্দ্র তাঁর পরিবার-সহ মা শীতলার দর্শনে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর বোন ও বোনের চার বছরের ছেলে আয়ুষ। দর্শন সেরে ফেরার পথে ফ্লাইওভারের কাছে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরিবারের দুই মহিলা সদস্য। সেই কারণে গাড়ি রাস্তার ধারে থামানো হয়।

এই সময় আয়ুষ মায়ের সঙ্গে গাড়ির পাশে দাঁড়িয়ে ছিল। ঠিক তখনই পেছন থেকে আসা দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অজ্ঞাত গাড়িচালকের বিরুদ্ধে মামলা রুজু করে তার খোঁজ শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande