বিশ্ব কবিতা দিবসে ‘শুধু কবিতার জন্য’,মহাবোধি সোসাইটি হলে কবিতার জোয়ার
কলকাতা, ২১ মার্চ (হি. স.) : বিশ্ব কবিতা দিবসে কবিতার আবহে মুখরিত হলো মহাবোধি সোসাইটি হল। কৃষ্ণপুর নজরুল চর্চা কেন্দ্র ও কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান— ‘শুধু কবিতার জন্য’। এই সন্ধ্যার আয়োজনে সহযোগিতার হাত বাড়ি
বিশ্ব কবিতা উৎসব


কলকাতা, ২১ মার্চ (হি. স.) : বিশ্ব কবিতা দিবসে কবিতার আবহে মুখরিত হলো মহাবোধি সোসাইটি হল। কৃষ্ণপুর নজরুল চর্চা কেন্দ্র ও কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান— ‘শুধু কবিতার জন্য’। এই সন্ধ্যার আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল নজরুল গবেষণা কেন্দ্র ‘ছায়ানট’।

​শনিবারের অনুষ্ঠানের পরিকল্পনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ও গবেষক সোমঋতা মল্লিক এবং বাচিকশিল্পী পীতম ভট্টাচার্য। প্রায় তিন ঘণ্টার এই দীর্ঘ আয়োজনে একক ও দলীয়ভাবে অংশগ্রহণ করেন প্রায় ৬০ জন বাচিকশিল্পী। কবিতা পাঠের মধ্য দিয়ে উঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের অমর সৃষ্টি; পাশাপাশি স্থান পায় সমকালীন কবিদের কবিতাও। স্বরচিত কবিতা পাঠের আসরটি ছিল অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ।

​এদিন বিশিষ্ট বাচিকশিল্পী সতীনাথ মুখোপাধ্যায় এবং তরুণ কবি তন্ময় মণ্ডলকে বিশেষভাবে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে শিশুশিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণ উপস্থিত দর্শকদের নজর কাড়ে।

​কবিতার চুলচেরা বিশ্লেষণের পাশাপাশি তার স্বতঃস্ফূর্ত আস্বাদনের গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা। তাঁরা জানান, কবিতার প্রতি ভালোবাসাই তাকে জনমানসে দীর্ঘস্থায়ী করে তোলে—এই বিশ্বাসে ভর করেই আগামী দিনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande