
আসানসোল, ২২ মার্চ (হি. স.): ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রকট হচ্ছে দলবদলের রাজনীতি। এই আবহে আসানসোলে রবিবার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল-এর নির্বাচনী প্রচার চলাকালীন সিপিএম ছেড়ে বহু কর্মী বিজেপিতে যোগদান করলেন।জানা গেছে, এদিন দাপুটে সিপিএম নেতা গোপাল বাদ্যকর তাঁর বেশ কিছু সমর্থককে সঙ্গে নিয়ে অগ্নিমিত্রা পালের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। বিজেপি প্রার্থীর ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচির সময় তাঁরা যোগদান করেন।নির্বাচনী প্রচারের মাঝেই এই আকস্মিক যোগদানকে বিজেপির বড় সাফল্য বলেই মনে করছেন দলীয় নেতৃত্ব।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়