
উত্তর ২৪ পরগনা, ২২ মার্চ (হি. স.): বিজেপি প্রার্থী অর্জুন সিং রবিবার সকালেই দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েন। এদিন তিনি ইছাপুর আনন্দমঠ অঞ্চলে এলাকাবাসীদের সঙ্গে জনসংযোগ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।প্রচার কর্মসূচিতে বিজেপি প্রার্থীর সঙ্গে ছিলেন দলের স্থানীয় নেতা ও কর্মীরা। এলাকায় ঘুরে ঘুরে তিনি মানুষের কাছে সমর্থন চান এবং আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান। জনসংযোগের সময় বহু মানুষ তাঁর সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন স্থানীয় সমস্যা তুলে ধরেন।এদিন অর্জুন সিং বলেন, তিনি জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী। তাঁর কথায়, মানুষ তাঁকে দীর্ঘদিন ধরে চেনেন এবং এলাকার সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে। তাই এবার জয়ের বিষয়ে তিনি নিশ্চিত, এখন শুধু জয়ের ব্যবধান বাড়ানোই লক্ষ্য। তিনি আরও বলেন, এলাকার মানুষ পরিবর্তন চান এবং সেই পরিবর্তনের লক্ষ্যে মানুষ বিজেপির পাশেই থাকবে বলে তিনি আশাবাদী।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়