
মুর্শিদাবাদ, ২২ মার্চ (হি.স.): নির্বাচন কমিশনের সমালোচনায় সরব হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, বিজেপির নির্দেশে কাজ করে। রবিবার মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, বিজেপির নির্দেশে কাজ করে। কয়েক মাস আগে আমাদের নেতা রাহুল গান্ধীও এই বিষয়টি তুলে ধরেছিলেন।
শনিবার কলকাতার রেড রোডে ঈদের অনুষ্ঠান মঞ্চ থেকে এসআইআর-এর সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে অধীর বলেন, সবচেয়ে বড় কথা হল, ঈদের দিনে মুসলিম সম্প্রদায় তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে ইফতারের জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তিনি মুসলিম ভোট সংগ্রহের জন্য এই ধরনের মন্তব্য করতে সেই মঞ্চটি ব্যবহার করছেন। তাঁর মেয়াদে কতজন মুসলমানের উন্নতি হয়েছে? কতজন চাকরি পেয়েছে?
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ