আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর পুলিশ: সূর্যপ্রতাপ যাদব
বীরভূম, ২২ মার্চ (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর বীরভূম জেলা পুলিশ। রবিবার এমনই বার্তা দিলেন বীরভূম জেলার পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব। এ দিন দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, জেলাজুড়ে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা
আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর পুলিশ: সূর্যপ্রতাপ যাদব


বীরভূম, ২২ মার্চ (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর বীরভূম জেলা পুলিশ। রবিবার এমনই বার্তা দিলেন বীরভূম জেলার পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব। এ দিন দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, জেলাজুড়ে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি| এছাড়াও নিয়মিত টহলদারি চালানো হচ্ছে। সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ইতিমধ্যেই জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। শীঘ্রই আরও কেন্দ্রীয় বাহিনী আসবে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সব রকম ভাবে প্রস্তুত বলেও আশ্বাস দেন পুলিশ সুপার।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande