
বিধানসভা নির্বাচনে ১০৪টি আসন জয়ের লক্ষ্য, দাবি হিমন্তবিশ্বের
গুয়াহাটি, ২২ মাৰ্চ (হি.স.) : আজ রবিবার ভোররাতে জাগুনে আসাম পুলিশ কমান্ডো ক্যাম্পে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন আলফা (আই)-র গ্রেনেড হামলার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ ধরনের কার্যকলাপ কাপুরোষিত, কোনও ভাবে তা মেনে নেওয়া যায় না বলে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মাজানান, প্রভাবিত এলাকাগুলিতে সেনাবাহিনী ও রাজ্য পুলিশের যৌথ অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী সমন্বয়ের মাধ্যমে কাজ করছে যাতে উগ্রবাদীদের খুঁজে বের করে এলাকায় শান্তি ফিরিয়ে আনা যায় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব হয়।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট ১০৪টি আসন জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তিনি দলের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচার শুরু হবে। রাজ্যজুড়ে পরিচালিত হবে ব্যাপক জনসংযোগ কর্মসূচি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস