
কলকাতা, ২২ মার্চ (হি.স.): পবিত্র চৈতি ছট পূজা উপলক্ষে রাজ্যের বাসিন্দাদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জনগণের আস্থার পবিত্র উৎসব চৈতি ছট পূজা উপলক্ষে বাংলার বাসিন্দাদের আন্তরিক শুভেচ্ছা।
উল্লেখ্য, হিন্দু ধর্মে সূর্যদেবের পুজোর সবচেয়ে পবিত্র ও কঠিন ব্রত হল ছট। চৈত্র মাসে যে ছট পুজো হয়, তাকে চৈতি ছট বলা হয় এবং এর বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। এই ব্রত শুধু বিশ্বাসের প্রতীক নয়, জীবনে সুখ-সমৃদ্ধি, সন্তানের মঙ্গল এবং রোগমুক্তির জন্যও এই ব্রত পালন করা হয়। চৈতি ছটের চার দিনের এই উৎসব ২২ মার্চ (রবিবার) থেকে শুরু হয়ে ২৫ মার্চ (বুধবার) পর্যন্ত চলবে। এই চার দিন ধরে ব্রতীরা কঠোর নিয়ম ও শ্রদ্ধার সঙ্গে সূর্যদেব এবং ছটি মাইয়ার পুজো করেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ