
শ্রীভূমি (অসম), ২২ মাৰ্চ (হি.স.) : রাজ্য বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার সাথে শ্রীভূমিতে জেলা পর্যায়ের একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এই কন্ট্রোল রুমের নতুন নম্বর ০৩৮৪৩-২৬২১৭১।
নির্বাচন সংক্রান্ত যে কোনও তথ্য আদান-প্রদানের জন্য এই কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা জেলাশাসকের কার্যালয়ের নীচ তলায় ৯ নম্বর কক্ষে কার্যকরী থাকবে। উল্লেখ্য আগে এই কন্ট্রোল রুমের নম্বর ০৩৮৪৩-২৬৫১৪৪ হিসেবে কার্যকর ছিল। তা পরিবর্তন করে নতুন নম্বর ০৩৮৪৩-২৬২১৭১ করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা কার্যকর থাকবে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস