দেওয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ-তৃণমূলের হাতাহাতি ভাঙড়ে
দক্ষিণ ২৪ পরগনা, ২২ মার্চ (হি.স.): দেওয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূলের হাতাহাতিতে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। রবিবার ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার কুলবেড়িয়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। স্থা
দেওয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ-তৃণমূলের হাতাহাতি ভাঙড়ে


দক্ষিণ ২৪ পরগনা, ২২ মার্চ (হি.স.): দেওয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূলের হাতাহাতিতে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। রবিবার ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার কুলবেড়িয়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন সকালে ওই এলাকায় দেওয়াল লিখছিল আইএসএফ-এর কর্মীরা। অভিযোগ, সেই সময় তৃণমূল তাদের দেওয়াল লিখতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বচসা হয়| সেখান থেকে হাতাহাতি হয়। অভিযোগ, তৃণমূল সেই সময় আইএসএফের লোকজনকে মারধর করে সেখান থেকে হটিয়ে দেয়। এই খবর পেয়ে আইএসএফ এর অন্যান্য কর্মী ও সমর্থকরা সেখানে জড়ো হয়। উভয়পক্ষই মারমুখী হয়ে ওঠে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande