মিনাখাঁয় তৃণমূলের দেওয়াল লেখাকে কেন্দ্র করে উত্তেজনা
উত্তর ২৪ পরগনা, ২২ মার্চ (হি.স.): উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁ বিধানসভা এলাকায় তৃণমূলের দেওয়াল লেখাকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তেজনা ছড়ায়। রবিবার হাড়োয়া থানার মাখলা এলাকায় প্রার্থী উষারানি মণ্ডলের সমর্থনে দেওয়াল লিখছিলেন একদল কর্মী। অভ
মিনাখাঁয় তৃণমূলের দেওয়াল লেখাকে কেন্দ্র করে উত্তেজনা


উত্তর ২৪ পরগনা, ২২ মার্চ (হি.স.): উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁ বিধানসভা এলাকায় তৃণমূলের দেওয়াল লেখাকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তেজনা ছড়ায়। রবিবার হাড়োয়া থানার মাখলা এলাকায় প্রার্থী উষারানি মণ্ডলের সমর্থনে দেওয়াল লিখছিলেন একদল কর্মী। অভিযোগ, সেই সময় দলেরই অন্য গোষ্ঠী এসে বাধা দেয়। বচসা দ্রুত হাতাহাতিতে গড়ায়। দুই পক্ষের সংঘর্ষে আহত হন অন্তত তিন জন। স্থানীয়দের তৎপরতায় তাঁদের মিনাখাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande