যমুনানগরে মাদক সহ গ্রেফতার যুবক
যমুনানগর, ২২ মার্চ (হি.স.) : যমুনানগরে ১০০ গ্রাম মাদক (হেরোইন)-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল। উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে অনুমান। অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ
যমুনানগরে মাদক সহ গ্রেফতার যুবক


যমুনানগর, ২২ মার্চ (হি.স.) : যমুনানগরে ১০০ গ্রাম মাদক (হেরোইন)-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল। উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে অনুমান। অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে এক যুবক বাইকে করে অশোকা কলোনি এলাকা দিয়ে মাদক নিয়ে যাচ্ছে। সেই ভিত্তিতে পুলিশ নাকা চেকিং চালিয়ে সন্দেহভাজনকে আটক করে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সে আগেও মাদক পাচার সংক্রান্ত মামলায় জড়িত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন।

পুলিশের অনুমান, ধৃত ব্যক্তি একটি বড় মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ করে মাদক সরবরাহের উৎস ও সংশ্লিষ্টদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande