টিটিএএডিসি নির্বাচনে জোটে কংগ্রেস, ২৮ আসনে লড়াইয়ের প্রস্তুতি
আগরতলা, ২২ মার্চ (হি.স.): ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে সমমনোভাবাপন্ন দুইটি ছোট রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ২৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। প্রার্থী নির্বাচনের লক্ষ্য
কংগ্রেসের বৈঠক


আগরতলা, ২২ মার্চ (হি.স.): ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে সমমনোভাবাপন্ন দুইটি ছোট রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ২৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। প্রার্থী নির্বাচনের লক্ষ্যে রবিবার আগরতলার কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় বৈঠক।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক তথা সিডাব্লিউসি সদস্য সুদীপ রায় বর্মন সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও সংশ্লিষ্ট দুই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আদিবাসী কংগ্রেসের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশীষ কুমার সাহা জানান, দুইটি ছোট রাজনৈতিক দল কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে। রাজ্যের বিভিন্ন এলাকায় তাদের সংগঠনগত ভিত্তি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রবিবারই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান তিনি। যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীদেরই দল মনোনয়ন দেবে বলেও স্পষ্ট করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তবে কোন দলগুলির সঙ্গে জোট হচ্ছে, সে বিষয়ে আপাতত বিস্তারিত জানাতে চাননি তিনি।

অন্যদিকে, একই বৈঠকে বিজেপি ও তিপ্রা মথা দলের সম্ভাব্য আঁতাত নিয়ে তীব্র সমালোচনা করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি অভিযোগ করেন, দিল্লিতে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে ঘনঘন বৈঠক চলছে এবং এই আঁতাত নীতিহীন ও সুযোগসন্ধানী। মুখ্যমন্ত্রী ও তিপ্রা মথার শীর্ষ নেতৃত্ব পৃথকভাবে সব আসনে জয়ের দাবি করলেও বাস্তবে তারা আঁতাতের পথে হাঁটছে বলে কটাক্ষ করেন তিনি। সুদীপ রায় বর্মনের মতে, এই ধরনের আঁতাত জনগণের স্বার্থবিরোধী এবং সাধারণ মানুষ তা প্রত্যাখ্যান করবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande