জার্মানির বিদেশমন্ত্রীর সঙ্গে কথা ভারতের বিদেশমন্ত্রীর
নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে জার্মানির বিদেশমন্ত্রী জোহান ওয়াদেফুলের সঙ্গে আলোচনা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার দুপুরে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে পোস্ট করে এ কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ন
এস জয়শঙ্কর


নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে জার্মানির বিদেশমন্ত্রী জোহান ওয়াদেফুলের সঙ্গে আলোচনা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার দুপুরে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে পোস্ট করে এ কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর নিজেই। তিনি সোমবার জানিয়েছেন, গতকাল রাতে পশ্চিম এশিয়ার সংঘাত প্রসঙ্গে জার্মান বিদেশমন্ত্রী জোহান ওয়াদেফুলের সঙ্গে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। পারস্পরিক যোগাযোগ বজায় রাখতে আমরা সম্মত হয়েছি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande