পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন, হালকা বৃষ্টিতে ভিজল দিল্লি
নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): রাজধানী দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টি অব্যাহত। সোমবার সকালেও হালকা বৃষ্টি হয়েছে দিল্লি-এনসিআর-এ। মূলত পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবহাওয়ার এই পরিবর্তন। সোমবারের বৃষ্টির সৌজন্যে তাপমাত্রার পারদ খানিকটা নেমেছে দিল্লিতে। আ
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন, হালকা বৃষ্টিতে ভিজল দিল্লি


নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): রাজধানী দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টি অব্যাহত। সোমবার সকালেও হালকা বৃষ্টি হয়েছে দিল্লি-এনসিআর-এ। মূলত পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবহাওয়ার এই পরিবর্তন। সোমবারের বৃষ্টির সৌজন্যে তাপমাত্রার পারদ খানিকটা নেমেছে দিল্লিতে। আবহাওয়া একেবারেই মনোরম হয়ে ওঠে।

ভারতীয় আবহাওয়া জানিয়েছে, দিল্লিতে আপাতত এমনই থাকবে আবহাওয়া। পাশাপাশি আইএমডি জানিয়েছে, জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখন্ডেও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবার উত্তর-পূর্বের অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande