
কলকাতা, ২৪ মার্চ (হি. স.) : বুধবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোদমে নির্বাচনী জনসভা শুরু, ময়নাগুড়ি থেকে। দলের প্রার্থীর সমর্থনে ময়নাগুড়িতে (ডাবগ্রাম - ফুলবাড়ি) এবং মাটিগাড়া - নকশালবাড়িতেনাজনসভা করবেন মমতা। এরপর তিনি দক্ষিণবঙ্গে পৌঁছবেন। অন্যদিকে, দক্ষিণবঙ্গে নির্বাচনী প্রচারে ঝাঁপাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার নন্দীগ্রামে কর্মিসভার পাশাপাশি মেদিনীপুরের আরও দুই কেন্দ্রে সারবেন প্রচার। এরপর উত্তরবঙ্গে চলে যাবেন। মাসের শেষদিন পর্যন্ত দুই বঙ্গের একাধিক কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে অভিষেক লাগাতার প্রচার চালিয়ে যাবেন। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর সেরে ফিরে আসবেন দক্ষিণবঙ্গে । সেখানে পাণ্ডবেশ্বর এবং দুবরাজপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে তাঁর সভা করার কথা রয়েছে । আর ঠিক সেই সময়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের প্রচার সেরে পাড়ি দেবেন উত্তরবঙ্গে ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত