(আপডেট) প্রয়াগরাজ হিমঘর দুর্ঘটনা: প্রাক্তন মন্ত্রী আনসার আহমেদ-সহ একাধিকের বিরুদ্ধে মামলা
প্রয়াগরাজ, ২৪ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজ -এ হিমঘর দুর্ঘটনায় বড় পদক্ষেপ নিল পুলিশ। প্রাক্তন মন্ত্রী আনসার আহমেদ এবং হিমঘরের ম্যানেজার-সহ একাধিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ফাফ
প্রয়াগরাজে হিমঘর ধস: প্রাক্তন মন্ত্রীসহ একাধিকের বিরুদ্ধে মামলা


প্রয়াগরাজ, ২৪ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজ -এ হিমঘর দুর্ঘটনায় বড় পদক্ষেপ নিল পুলিশ। প্রাক্তন মন্ত্রী আনসার আহমেদ এবং হিমঘরের ম্যানেজার-সহ একাধিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ফাফামাউ থানায় মামলা রুজু করা হয়। ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশের ডিসিপি (গঙ্গানগর) কুলদীপ সিং গুনাওয়াত জানিয়েছেন, ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর থেকে হিমঘরের মালিক ও ম্যানেজার পলাতক ছিল বলে জানা গেছে। যদিও মঙ্গলবার মালিককে আটক করে পুলিশ| এদিকে, ঘটনাস্থলে সেনাবাহিনীও পৌঁছে উদ্ধারকাজে হাত লাগিয়েছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে জোরকদমে।

উল্লেখ্য, সোমবার উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি হিমঘরের একাংশ ভেঙে মৃত্যু হয় ৪ জনের। এছাড়াও আরও ১২ জন আহত হয়েছেন। বেশ কয়েকজন চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হয়েছে। এই ঘটনার ফলে অ্যামোনিয়া গ্যাস লিক হয় এবং ব্যাপক জরুরি তৎপরতা শুরু হয়। এসিপি অরুণ পরাশর জানান, গতকাল থেকে উদ্ধারকাজ চলছে| ধ্বংসাবশেষ অপসারণ করা হচ্ছে এবং মানুষকে উদ্ধার করা হচ্ছে। ইতিমধ্যেই ১৭ জনকে উদ্ধার করা হয়েছে|

প্রসঙ্গত, আনসার আহমেদের রাজনৈতিক জীবনের সঙ্গে বিতর্কিত ব্যক্তিত্ব মাফিয়া নেতা আতিক আহমেদের-এর ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। তিনি একসময় ‘আপনা দল’-এর হয়ে বিধায়ক নির্বাচিত হন এবং পরে মুলায়ম সিং-এর আমলে মন্ত্রীও ছিলেন। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

--------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande