প্রয়াগরাজে হিমঘর ধসে পড়ার ঘটনায় ধৃত মালিক আনসার আহমেদ
প্রয়াগরাজে, ২৪ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে হিমঘর ধসে পড়ার ঘটনায় হিমঘর মালিককে আটক করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার হিমঘর মালিক আনসার আহমেদকে হেফাজতে নেওয়া হয়েছে, তাঁকে জেরা করা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুর্ঘটনায়
হিমঘর দুর্ঘটনায় উদ্ধারকাজ


প্রয়াগরাজে, ২৪ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে হিমঘর ধসে পড়ার ঘটনায় হিমঘর মালিককে আটক করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার হিমঘর মালিক আনসার আহমেদকে হেফাজতে নেওয়া হয়েছে, তাঁকে জেরা করা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুর্ঘটনায় চার জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। গঙ্গানগরের ডেপুটি পুলিশ কমিশনার কুলদীপ গুনাওয়াত জানিয়েছেন, সোমবার গভীর রাতে সাত অভিযুক্তের নামে এবং আরও অজ্ঞাতপরিচয় চার-পাঁচ জনের নামে এফআইআর দায়ের হয়েছে।

উল্লেখ্য, সোমবার উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি হিমঘরের একাংশ ভেঙে মৃত্যু হয় ৪ জনের। এছাড়াও আরও ১২ জন আহত হয়েছেন। বেশ কয়েকজন চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হয়েছে। এই ঘটনার ফলে অ্যামোনিয়া গ্যাস লিক হয় এবং ব্যাপক জরুরি তৎপরতা শুরু হয়। এসিপি অরুণ পরাশর জানান, গতকাল থেকে উদ্ধারকাজ চলছে| ধ্বংসাবশেষ অপসারণ করা হচ্ছে এবং মানুষকে উদ্ধার করা হচ্ছে। ইতিমধ্যেই ১৭ জনকে উদ্ধার করা হয়েছে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande