‘কান্তারা’ মন্তব্য ঘিরে বিতর্ক, কর্ণাটক হাইকোর্টে শুনানি; ক্ষমা চাওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ২৪ মার্চ (হি. স.) : বলিউড অভিনেতা রণবীর সিং তাঁর আসন্ন ছবি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ নিয়ে চর্চায় থাকলেও, ‘কান্তারা’ মন্তব্য ঘিরে বিতর্কে আবারও আইনি জটিলতায় জড়ালেন। মঙ্গলবার এই মামলার শুনানি হয় কর্ণাটক হাইকোর্টে-এ। শুনানির সময় অভিযোগকার
‘কান্তারা’ মন্তব্য ঘিরে বিতর্ক, কর্ণাটক হাইকোর্টে শুনানি—মাফিনামা নিয়ে প্রশ্ন


বেঙ্গালুরু, ২৪ মার্চ (হি. স.) : বলিউড অভিনেতা রণবীর সিং তাঁর আসন্ন ছবি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ নিয়ে চর্চায় থাকলেও, ‘কান্তারা’ মন্তব্য ঘিরে বিতর্কে আবারও আইনি জটিলতায় জড়ালেন। মঙ্গলবার এই মামলার শুনানি হয় কর্ণাটক হাইকোর্টে-এ।

শুনানির সময় অভিযোগকারী পক্ষ থেকে অভিনেতার তরফে চাওয়া ক্ষমা নিয়ে আপত্তি তোলে। তাঁদের দাবি, সামাজিক মাধ্যমে দেওয়া ওই ক্ষমাপ্রার্থনা হয়তো অভিনেতার নিজস্ব নয়, বরং তাঁর টিমের তরফে পোস্ট করা হয়েছে।

এদিকে অভিনেতার আইনজীবী আদালতকে জানান, খুব শীঘ্রই একটি লিখিতভাবে ক্ষমা-পত্র জমা দেওয়া হবে, যেখানে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া হবে। আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ১০ এপ্রিল।

অভিযোগকারীর আইনজীবী বলেন, শুধুমাত্র ইনস্টাগ্রাম পোস্টে ক্ষমা চাওয়াকে যথেষ্ট বলা যায় না। এতে আন্তরিকতার অভাব রয়েছে বলেই তাঁদের দাবি। পাল্টা হিসেবে অভিনেতার পক্ষ জানানো হয়, পত্র দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হবে।

প্রসঙ্গত, এই বিতর্কের সূত্রপাত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া-র ৫৬-তম সংস্করণের সমাপনী অনুষ্ঠানে। সেখানে অভিনেতা ঋষভ শেট্টি পরিচালিত ও অভিনীত কান্তারা ছবির প্রশংসা করতে গিয়ে ‘দৈব শক্তি’কে ‘ভূত’ বলে উল্লেখ করেন বলে অভিযোগ ওঠে।

এই মন্তব্যে দেবী চামুণ্ডার অবমাননা হয়েছে বলে অভিযোগ করে একাংশ। যার জেরে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অভিযোগে এই মামলা দায়ের হয়। বর্তমানে বিষয়টি বিচারাধীন এবং আগামী শুনানির দিকেই তাকিয়ে সকলেই।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande