ধুরন্ধর ২: পঞ্চম দিনে ৬৫ কোটি টাকা আয় করেছে
মুম্বই, ২৪ মার্চ (হি.স.) : বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ সিনেমাটি বক্স অফিসে অসাধারণ সাফল্য অর্জন করে চলেছে। মুক্তির পর থেকে সিনেমাটি আয়ের নতুন রেকর্ড গড়েছে এবং এখন মাত্র পাঁচ দিনে ৫০০ কোটির ক্লাবে যোগ দিয়ে ইতিহাস সৃষ্
ধুরন্ধর ২: পঞ্চম দিনে ৬৫ কোটি টাকা আয় করেছে


মুম্বই, ২৪ মার্চ (হি.স.) : বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ সিনেমাটি বক্স অফিসে অসাধারণ সাফল্য অর্জন করে চলেছে। মুক্তির পর থেকে সিনেমাটি আয়ের নতুন রেকর্ড গড়েছে এবং এখন মাত্র পাঁচ দিনে ৫০০ কোটির ক্লাবে যোগ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে।

মঙ্গলবার বক্স অফিস সূত্রে জানা গেছে, সোমবার অর্থাৎ পঞ্চম দিনে ৬৫ কোটি টাকা আয় করেছে। যদিও সপ্তাহান্তের তুলনায় আয় কমেছে। এর আগে, সিনেমাটি তৃতীয় দিনে ১১৩ কোটি এবং চতুর্থ দিনে ১১৪.৮৫ কোটি টাকা আয় করেছিল। পাঁচ দিনে, সিনেমাটির দেশব্যাপী সংগ্রহ ৫১৯.১২ কোটি টাকায় পৌঁছেছে। আর বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৮২৯.৭৬ কোটি টাকায়।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande