গ্রিন লাইনে সাময়িক ব্যাহত মেট্রো পরিষেবা
কলকাতা, ২৪ মার্চ (হি.স.): গ্রিন লাইনে মেট্রোয় গোলমাল। মঙ্গলবার গ্রিন লাইনে মহাকরণ স্টেশনে ঢোকার আগে আচমকাই দাঁড়িয়ে পড়ে হাওড়াগামী মেট্রো। সকাল ১১টা ৫০ মিনিটে ঘটনাটি ঘটে। আপ লাইনে মেট্রো চলাচল স্বাভাবিক থাকলেও, হাওড়ার দিকে যাওয়া মেট্রো পরিষে
গ্রিন লাইনে সাময়িক ব্যাহত মেট্রো পরিষেবা


কলকাতা, ২৪ মার্চ (হি.স.): গ্রিন লাইনে মেট্রোয় গোলমাল। মঙ্গলবার গ্রিন লাইনে মহাকরণ স্টেশনে ঢোকার আগে আচমকাই দাঁড়িয়ে পড়ে হাওড়াগামী মেট্রো। সকাল ১১টা ৫০ মিনিটে ঘটনাটি ঘটে। আপ লাইনে মেট্রো চলাচল স্বাভাবিক থাকলেও, হাওড়ার দিকে যাওয়া মেট্রো পরিষেবা সাময়িক ভাবে ব্যাহত হয়। যদিও, মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, দুপুর ১২টা ৩৭ মিনিট থেকে আবার পরিষেবা স্বাভাবিক হয়।

জানা গেছে, মঙ্গলবার আচমকাই হাওড়া মেট্রো স্টেশন থেকে প্ল্যাটফর্মে ঢোকার সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়। যাত্রীদের অভিযোগ কেন এবং কী কারণ, তা নাকি বলা হয়নি। এই অবস্থায় স্টেশনে ভিড় বাড়তে থাকে যাত্রীদের। কিছুক্ষণ পর হাওড়া মেট্রো স্টেশন থেকে ঘোষণা করা হয়, নতুন করে কেউ যেন টিকিট না কাটেন। তবে দুপুর ১২টা ৩৭ মিনিট নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘোষণা করা হয়, একটি ট্রেন মহাকরণ ছেড়ে হাওড়া ময়দান যাচ্ছে। শেষমেশ ১২টা ৫১ মিনিটে একটি ট্রেন ঢোকে হাওড়া মেট্রো স্টেশনে। কিন্তু আবার মেট্রোর গেট বন্ধ করে দেওয়া হয়। ভিড় সামলানোর জন্যই ওই ব্যবস্থা বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande