প্রার্থীর সমর্থনে হরিপালে তৃণমূলের কর্মিসভা
হুগলি, ২৪ মার্চ (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ করবী মান্নার সমর্থনে কর্মিসভা হলো হরিপালে| মঙ্গলবার হরিপাল ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস ও সংখ্যালঘু সেলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হরিপাল
হরিপালে তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠকের দৃশ্য


হুগলি, ২৪ মার্চ (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ করবী মান্নার সমর্থনে কর্মিসভা হলো হরিপালে| মঙ্গলবার হরিপাল ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস ও সংখ্যালঘু সেলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হরিপাল বিধানসভার প্রার্থী ডাঃ করবী মান্না, সিঙ্গুর বিধানসভার প্রার্থী বেচারাম মান্না-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বৈঠকে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

বেচারাম মান্না এদিন বলেন, “সরকারি পরিষেবা মানুষের কাছে দলমত নির্বিশেষে পৌঁছে দেওয়া হয়েছে। আলু চাষীদের জন্যও সরকার নির্ধারিত মূল্যে ক্রয় ব্যবস্থা করেছে।”

ডা. করবী মান্না বলেন, “দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হরিপালের সার্বিক উন্নয়ন ঘটেছে। আগামী দিনে মানুষের চাহিদা অনুযায়ী আরও উন্নয়নের কাজ করা হবে।”

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande