ভীম অ্যাপে বায়োমেট্রিক অথেনটিকেশন চালু, ইউপিআই লেনদেন আরও সহজ ও সুরক্ষিত
নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ ও নিরাপদ করতে বড় পদক্ষেপ নিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)-এর অধীনস্থ সংস্থা এনপিসিআই ভীম সার্ভিসেস লিমিটেড। মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, ভীম আ্যপ-এ চালু কর
ভিম আ্যপে চালু


নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ ও নিরাপদ করতে বড় পদক্ষেপ নিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)-এর অধীনস্থ সংস্থা এনপিসিআই ভীম সার্ভিসেস লিমিটেড। মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, ভীম আ্যপ-এ চালু করা হয়েছে বায়োমেট্রিক অথেনটিকেশন সুবিধা চালুর ঘোষণা করেছে।

নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন আঙুলের ছাপ বা ফেস রিকগনিশনের মাধ্যমে অনুমোদন করতে পারবেন। অ্যান্ড্রয়েড ও আইওএস -উভয় প্ল্যাটফর্মেই এই সুবিধা পাওয়া যাবে, যদি ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলকের সুবিধা থাকে।

এই ব্যবস্থার ফলে প্রতিবার ইউপিআই পিন প্রবেশ করার প্রয়োজন হবে না। ফলে পিন ভুলে যাওয়া বা ভুল পিন দেওয়ার কারণে লেনদেন ব্যর্থ হওয়ার সমস্যাও কমবে। ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন, কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট বা অনলাইন ট্রানজাকশন— সব ক্ষেত্রেই এই ফিচার ব্যবহার করা যাবে।

সংস্থার এমডি ও সিইও ললিতা নটরাজ জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য হল ডিজিটাল পেমেন্টকে আরও ব্যবহারবান্ধব ও নিরাপদ করা। তাঁর কথায়, বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবহারের ফলে পিনের উপর নির্ভরতা কমলেও নিরাপত্তা বজায় থাকবে।

তবে ৫,০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে আগের মতোই ইউপিআই পিন বাধ্যতামূলক থাকবে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ডিজিটাল লেনদেনকে আরও দ্রুত, নিরাপদ ও সহজ করে তুলবে এবং সাধারণ ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande