জম্মু-দিল্লি হাইওয়েতে নেটওয়ার্কের গুণমানে এগিয়ে বেসরকারি সংস্থা, পিছিয়ে বিএসএনএল
নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : জম্মু শহর ও দিল্লি-জম্মু জাতীয় সড়ক-এ ফোনের নেটওয়ার্কের মান যাচাইয়ে বেসরকারি সংস্থাগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে রাষ্ট্রায়ত্ত বিএসএনএল। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-র সমীক্ষায় এই তথ্য উঠে এ
জম্মু-দিল্লি হাইওয়েতে নেটওয়ার্ক মানে বেসরকারি সংস্থার দাপট, পিছিয়ে বিএসএনএল


নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : জম্মু শহর ও দিল্লি-জম্মু জাতীয় সড়ক-এ ফোনের নেটওয়ার্কের মান যাচাইয়ে বেসরকারি সংস্থাগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে রাষ্ট্রায়ত্ত বিএসএনএল। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-র সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

ফেব্রুয়ারি ২০২৬-এ পরিচালিত এই সমীক্ষায় ১৭৮.২ কিমি শহরাঞ্চল এবং ৬২০.৫ কিমি জাতীয় সড়কে যাচাই করে দেখা হয় গুণমান। পাশাপাশি ১০১টি স্থানে বিভিন্ন পরিস্থিতিতেও নেটওয়ার্কের গুণমান পরীক্ষা করা হয়।

ভয়েস পরিষেবার ক্ষেত্রে কল সেটআপ সাকসেস রেট সর্বোচ্চ ছিল ভোডাফোন-আইডিয়া (৯৯.২৬%), এরপর রিলায়েন্স জিও (৯৯.১২%)। এয়ারটেল-এর হার ৯৮.৮৩%, যেখানে বিএসএনএল মাত্র ৮১.৬২%।

ড্রপ কলের ক্ষেত্রেও জিও (০.৬০%) সেরা পারফরম্যান্স করেছে। এয়ারটেল (০.৭৪%) ও ভোডাফোন-আইডিয়া (১.১৮%) তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকলেও, বিএসএনএলের ড্রপ কল রেট ৭.৮৭%—যা সবচেয়ে খারাপ। ডাটা পরিষেবার ক্ষেত্রে গড় ডাউনলোড স্পিডে জিও ২৯৫.৯০ এমবিপিএস নিয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে এয়ারটেল (১৭৯.৫৩ এমবিপিএস)। ভোডাফোন-আইডিয়া (২৫.৩৪ এমবিপিএস) এবং বিএসএনএল (১১.৩০ এমবিপিএস) অনেকটাই পিছিয়ে।

আপলোড স্পিডেও জিও (৩০.৫০ এমবিপিএস) ও এয়ারটেল (৩০.০৯ এমবিপিএস) প্রায় সমান। অন্যদিকে ভোডাফোন-আইডিয়া (১৬.৩৯ এমবিপিএস) এবং বিএসএনএল (৩.৮৬ এমবিপিএস) তুলনায় কম।

সমীক্ষা থেকে স্পষ্ট, জম্মু-দিল্লি রুটে বেসরকারি টেলিকম সংস্থাগুলির নেটওয়ার্ক পরিষেবা মানের দিক থেকে এগিয়ে রয়েছে, যেখানে রাষ্ট্রায়ত্ত সংস্থা বেশ কিছুটা পিছিয়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande