খুঁটিতে পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু
খুঁটি, ২৪ মার্চ (হি.স.) : ঝাড়খণ্ডের খুঁটি জেলায় পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে জাতীয় সড়কে খুঁটি বাজার সংলগ্ন এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। মৃতের নাম হরি মুন্ডু। মঙ্গলবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে হর
সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু


খুঁটি, ২৪ মার্চ (হি.স.) : ঝাড়খণ্ডের খুঁটি জেলায় পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে জাতীয় সড়কে খুঁটি বাজার সংলগ্ন এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে।

মৃতের নাম হরি মুন্ডু। মঙ্গলবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে হরি মুন্ডু বাইকে করে ভগত সিং চকের দিক থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। সেই সময় রাস্তার মাঝখানে ডিভাইডারে তাঁর বাইক ধাক্কা খায়। ধাক্কার জেরে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান।

এরপরই সামনে থেকে আসা একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতরভাবে জখম হন। মাথায় আঘাত লাগায় রক্তক্ষরণ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি হেলমেট পরা অবস্থায় থাকলেও দুর্ঘটনার সময় তা খুলে যায়, ফলে মাথায় গুরুতর চোট লাগে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande