অতিরিক্ত তালিকায় নাম বিবেচনাধীন প্রার্থী জাকির-বায়রনের
কলকাতা, ২৪ মার্চ (হি.স.): অবশেষে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে অনিশ্চয়তা দূর হল রাজ্যের তৃণমূল প্রার্থী জাকির হোসেন এবং বায়রন বিশ্বাসের। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বিবেচনাধীন তকমা ঘুচল তাঁদের। সোমবার মধ্যরাতে
অতিরিক্ত তালিকায় নাম বিবেচনাধীন প্রার্থী জাকির-বায়রনের


কলকাতা, ২৪ মার্চ (হি.স.): অবশেষে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে অনিশ্চয়তা দূর হল রাজ্যের তৃণমূল প্রার্থী জাকির হোসেন এবং বায়রন বিশ্বাসের। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বিবেচনাধীন তকমা ঘুচল তাঁদের। সোমবার মধ্যরাতে কমিশনের তরফে প্রকাশিত হয়েছে অতিরিক্ত ভোটার তালিকা|সেখানে নিজেদের নাম খুঁজে পেয়েছেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন, বায়রন বিশ্বাস। ফলে তাঁদের আর প্রার্থী হিসেবে মনোনয়ন পেশে কোনও বাধা রইল না।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, বিবেচনাধীন থাকলে কেউ প্রার্থী হলেও মনোনয়ন পেশ করা যাবে না। তাতেই দুশ্চিন্তা বাড়ে রাজনৈতিক দলগুলির। মনোনয়নের আগে পর্যন্ত নামে নিষ্পত্তি না হলে শেষবেলায় প্রার্থী বদলের ঝক্কি থাকবে। কিন্তু তাঁদের স্বস্তি দিল কমিশনের অতিরিক্ত ভোটার তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট। সোমবার গভীর রাতে তা প্রকাশের পর মঙ্গলবার সকালে নিজেদের বুথে গিয়ে জাকির হোসেন, বায়রন বিশ্বাসরা জানতে পারেন যে, তাঁদের নাম রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande