কুলপি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বদলের দাবিতে ফের বিক্ষোভ প্রদর্শন
দক্ষিণ ২৪ পরগনা, ২৪ মার্চ (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি বিধানসভা এলাকায় বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে অবনী নস্করের নাম ঘোষণার পর থেকেই দলের একাংশের মধ্যে ক্ষোভ দানা বাঁধে। এর আগেও দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও সমর্
কুলপি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বদলের দাবিতে ফের বিক্ষোভ প্রদর্শন


দক্ষিণ ২৪ পরগনা, ২৪ মার্চ (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি বিধানসভা এলাকায় বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে অবনী নস্করের নাম ঘোষণার পর থেকেই দলের একাংশের মধ্যে ক্ষোভ দানা বাঁধে। এর আগেও দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও সমর্থকদের একাংশ। এমনকি সোমবারও বিক্ষোভ দেখনো হয়| তার পরেরদিন মঙ্গলবার ফের চৌরাস্তা মোড়ে প্রার্থী প্রত্যাহারের দাবিতে পথে নামেন দলের বিক্ষুব্ধ কর্মীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, অবনী নস্কর কুলপিতে অপরিচিত মুখ এবং দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে তিনি যুক্ত নেই। এর পাশাপাশি মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দু সুন্দর নস্করের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তোলা হয়েছে। তাঁদের দাবি, স্থানীয় নেতৃত্বকে কোনওরকম গুরুত্ব না দিয়ে রাজ্য নেতৃত্বের তরফে ওই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে কলকাতায় রাজ্য নেতৃত্বের কাছেও অভিযোগ জানানো হয়েছে। তবে এখনও কোনও সদুত্তর মেলেনি বলে দাবি। এর জেরে ক্ষোভ আরও বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে এদিন ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অবরোধ তুলে নিতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন পুলিশকর্মীরা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande