মধ্যপ্রদেশে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা
ভোপাল, ২৪ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশে আবহাওয়ার আবারও পরিবর্তন হয়েছে । সোমবার, উজ্জয়িনী , সাগর এবং গোয়ালিয়র-চম্বল সহ রাজ্যের উত্তরাঞ্চলের আকাশে মেঘে দেখা যায়। ফলে দিনের তাপমাত্রা কমে আসে। গোয়ালিয়রে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যা
মধ্যপ্রদেশে আবহাওয়ার হটাৎ পরিবর্তন, বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা


ভোপাল, ২৪ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশে আবহাওয়ার আবারও পরিবর্তন হয়েছে । সোমবার, উজ্জয়িনী , সাগর এবং গোয়ালিয়র-চম্বল সহ রাজ্যের উত্তরাঞ্চলের আকাশে মেঘে দেখা যায়। ফলে দিনের তাপমাত্রা কমে আসে। গোয়ালিয়রে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। তবে, রাজ্যের অন্যান্য অংশে তাপপ্রবাহ অব্যাহত ছিল।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রাজ্যে মঙ্গলবার তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে ২৬ এবং ২৭ মার্চ আবহাওয়া আবার বদলাতে পারে। এই সময়ে অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের মতে, সম্প্রতি রাজ্যে টানা চার দিন ঝড়, বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে। এসব থামার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সোমবার রায়সেনে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। নর্মদাপুরমে ৩৭.৪ ডিগ্রি, রতলামে ৩৬.৪ ডিগ্রি, গুনা ও খারগোনে ৩৬.২ ডিগ্রি, খাজুরাহোতে ৩৬ ডিগ্রি, নরসিংহপুরে ৩৫.৪ ডিগ্রি, ধারে ৩৫.৩ ডিগ্রি, খান্ডওয়ায় ৩৫.১ ডিগ্রি এবং উমারিয়ায় ৩৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাঁচটি প্রধান শহরের মধ্যে উজ্জয়িনী ছিল সবচেয়ে উষ্ণ, যেখানে পারদ ৩৫ ডিগ্রিতে পৌঁছেছিল। এদিকে, ভোপালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, ইন্দোরে ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, জব্বলপুরে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং গোয়ালিয়রে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande