উত্তরবঙ্গে প্রচারে যাওয়ার আগে কমিশনকে তোপ মমতার
কলকাতা, ২৪ মার্চ (হি.স.): সোমবার গভীর রাতে প্রথম পর্যায়ের যে অতিরিক্ত ভোটার তালিকা বেরিয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরবঙ্গে প্রচারে যাওয়ার আগে বিমানবন্দরে তিনি বলেন, কত নাম বাদ দেওয়া হয়েছে? মানুষকে বিভ্রান্ত করা
উত্তরবঙ্গে প্রচারে যাওয়ার আগে কমিশনকে তোপ মমতার


কলকাতা, ২৪ মার্চ (হি.স.): সোমবার গভীর রাতে প্রথম পর্যায়ের যে অতিরিক্ত ভোটার তালিকা বেরিয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরবঙ্গে প্রচারে যাওয়ার আগে বিমানবন্দরে তিনি বলেন, কত নাম বাদ দেওয়া হয়েছে? মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে কেন? এখনও মানুষ জানেন না, কার নাম আছে কার নাম নেই। এত ভয় কীসের? নিশ্চয়ই তাতে স্বচ্ছতা নেই। তাঁর দাবি, তিনি আদালতে গিয়েছিলেন বলেই কিছু মানুষের নাম রয়েছে। সেই সঙ্গেই মমতা আরও বলেন, বিজেপি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়। এসআইআর-ই ওদের (বিজেপি) শেষ করবে। মমতার আরও প্রশ্ন, নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে। কারণ গদ্দারের নিজের লোক। পিছনের দরজা দিয়ে খেলছেন কেন, সামাসামনি খেলছেন না কেন? এই প্রশ্নও তোলেন তিনি| পাশাপাশি নির্বাচন কমিশনের চিঠিতে বিজেপির স্ট্যাম্পের বিষয়টি নিয়েও সরব হন তিনি। হাতে কাগজ নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে।’ তাঁর সংযোজন, ‘ব্যাকডোর দিয়ে এসেছেন কেন, সামনা সামনি করুন।’ এর আগে বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে, নির্বাচন কমিশনে বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে। তৃণমূলের তরফেও বার বার এমন অভিযোগ করা হয়েছে। এই আবহে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প দেওয়া- এমন একটি ছবি সামনে আসায়, তীব্র গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও কমিশনের তরফে জানানো হয়েছে এটি নেহাতই ‘ক্ল্যারিকাল এরর’।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande