
কলকাতা, ২৪ মার্চ (হি.স.): ভোটের আগে রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। মঙ্গলবার সকালেই তিনি কলকাতায় এসে পৌঁছন। কলকাতা পৌঁছনোর পর সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে সেই বিষয়ে জানিয়েছেন তিনি|
বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন সমাজ মাধ্যমে এ দিন লেখেন, কলকাতায় পৌঁছানোর পর আমাদের কমিটির লোকজন আর একনিষ্ঠ কর্মীদের কাছ থেকে কী দারুণ অভ্যর্থনা পেলাম। পুরো পশ্চিমবঙ্গে পরিবর্তনের একটা জোরালো হাওয়া বইছে, আর এবার বিজেপিই সরকার গড়তে চলেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ