সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা
গুয়াহাটি, ২৪ মাৰ্চ (হি.স.) : অসমের নগাঁও লোকসভা কেন্দ্ৰের সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। গত ১৭ মার্চ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে ১৮ মার্চ লোকসভার সদস্যপদে ইস্তফা দিয়েছিলেন কংগ্রেস নেতা এবং নগাঁওয়ের
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং প্রদ্যুৎ বরদলৈ


গুয়াহাটি, ২৪ মাৰ্চ (হি.স.) : অসমের নগাঁও লোকসভা কেন্দ্ৰের সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। গত ১৭ মার্চ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে ১৮ মার্চ লোকসভার সদস্যপদে ইস্তফা দিয়েছিলেন কংগ্রেস নেতা এবং নগাঁওয়ের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। আজ মঙ্গলবার ২৪ মার্চ লোকসভার অধ্যক্ষ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে মান্যতা দিয়েছেন।

একটি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, অসমের দুবারের সাংসদ প্রদ্যুৎ বরদলৈর পদত্যাগ ২০ মার্চ থেকে কার্যকর হয়েছে।

এদিকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের পর দল দ্রুত তাঁকে হাইপ্রোফাইল দিশপুর আসনে প্রার্থী ঘোষণা করেছে। প্রসঙ্গত, গুয়াহাটির দিশপুরে রাজ্যের প্রশাসনিক সদর দফতর জনতা ভবন, সচিবালয় ইত্যাদি অবস্থিত। এই কেন্দ্রে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, সংসদ থেকে তাঁর পদত্যাগ এবং বিজেপিতে যোগদান অসমের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে। নগাঁও থেকে দুবারের সাংসদ এবং রাজ্যের চারবারের বিধায়ক, তরুণ গগৈ নেতৃত্বাধীন তদানীন্তন সরকারের গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী প্ৰদ্যুৎ বরদলৈকে আপার আসামের একজন প্রভাবশালী নেতা হিসেবে ধরা হয়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande