
নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): দিল্লি সরকারের বাজেটের সমালোচনা করলো আম আদমি পার্টি। তাঁর অভিযোগ, বিজেপি দিল্লির জনগণকে বোকা বানাচ্ছে। দিল্লির বিরোধী দলনেত্রী ও এএপি নেত্রী অতিশী এবং অন্যান্য দলীয় বিধায়করা মঙ্গলবার দিল্লি বিধানসভার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। অতিশী এদিন দিল্লি সরকারকে নিশানা করে বলেন, বিজেপি দিল্লির জনগণকে বোনা বানাচ্ছে। এক বছর আগে এই একই বিধানসভায় ১ লক্ষ কোটি টাকার একটি ভুয়ো বাজেট পেশ করা হয়েছিল, যার মাধ্যমে তারা দমকল বাহিনীর জন্য একটি সিঁড়ির ব্যবস্থাও করতে পারেনি। পালামের অগ্নিকাণ্ডে ৯ জন মারা গিয়েছিলেন, যাদের বাঁচানো যেত যদি দমকল বাহিনীর গাড়িতে সিঁড়ি থাকত। তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। আমরা ভেতরে গেলে তাদের মুখোশ খুলে দেব। কিন্তু আমরা বাইরেও তাদের মুখোশ খুলে দেব... আশীষ সুদের অবিলম্বে পদত্যাগ করা উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ