বৃষ্টিতে আলু নষ্ট, দেনার দুশ্চিন্তায় বিষপান করে আত্মঘাতী আলুচাষী
মালদা, ২৪ মার্চ (হি. স.):- অতিবৃষ্টিতে জমির আলু পচে নষ্ট হয়ে যাওয়ায় দেনার দায়ে দুশ্চিন্তাগ্রস্ত এক আলুচাষী বিষপান করে আত্মঘাতী হয়েছেন। মঙ্গলবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী অঞ্চলের তেলিপুকুর এলাকায়। মৃত আলুচাষীর নাম ব
আত্মহত্যা


মালদা, ২৪ মার্চ (হি. স.):- অতিবৃষ্টিতে জমির আলু পচে নষ্ট হয়ে যাওয়ায় দেনার দায়ে দুশ্চিন্তাগ্রস্ত এক আলুচাষী বিষপান করে আত্মঘাতী হয়েছেন। মঙ্গলবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী অঞ্চলের তেলিপুকুর এলাকায়। মৃত আলুচাষীর নাম বিপতি রাজবংশী (৬৩)।পরিবার সূত্রে জানা গিয়েছে, বিপতি রাজবংশীর নিজের এক বিঘা জমি ছিল। পাশাপাশি লিজে আরও চার বিঘা জমি নিয়ে তিনি ধারদেনা ও ঋণ করে আলুর চাষ করেছিলেন। ফসল তুলে ঋণ শোধ করে কিছু লাভের আশাও করেছিলেন। কিন্তু গত শুক্রবার ও শনিবারের টানা বৃষ্টিতে পাঁচ বিঘা জমির আলু জমিতেই পচে নষ্ট হয়ে যায়। এতে তিনি ভীষণভাবে ভেঙে পড়েন এবং কীভাবে ঋণ শোধ করবেন তা নিয়ে গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন।পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সোমবার রাতে বাড়িতেই জমিতে ব্যবহার করা বিষ পান করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে চিকিৎসার ব্যবস্থা করার আগেই তাঁর মৃত্যু হয়।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande