হাইলাকান্দিতে পুলিশ কর্মীদের জন্য পোস্টাল ব্যালট ভোটিং সেন্টার, ৫–৬ এপ্রিল ভোটগ্রহণ
হাইলাকান্দি (অসম), ২৪ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের জন্য হাইলাকান্দিতে বিশেষ ফ্যাসিলিটেশন সেন্টার খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জারিকৃত এক জরুরি বিজ্ঞপ্তিতে
হাইলাকান্দিতে পুলিশ কর্মীদের জন্য পোস্টাল ব্যালট ভোটিং সেন্টার, ৫–৬ এপ্রিল ভোটগ্রহণ


হাইলাকান্দি (অসম), ২৪ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের জন্য হাইলাকান্দিতে বিশেষ ফ্যাসিলিটেশন সেন্টার খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জারিকৃত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার পুলিশ কর্মীদের সুবিধার্থে দুটি পোস্টাল ব্যালট ভোটিং ফ্যাসিলিটেশন সেন্টার স্থাপন করা হচ্ছে। হাইলাকান্দি পুলিশ রিজার্ভ ক্যাম্পাসে এই দুটি কেন্দ্র স্থাপন করা হবে। কেন্দ্র দুটি চালু থাকবে আগামী ৫ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫-টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ওই দুই কেন্দ্রের মাধ্যমে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মীরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এর মধ্যে হাইলাকান্দি জেলার এলএসি ১২১ (হাইলাকান্দি) এবং এলএসি ১২২ (আলগাপুর-কাটলিছড়া) বিধানসভা কেন্দ্রের পুলিশ কর্মীদের জন্য একটি কেন্দ্র নির্ধারিত হয়েছে। পাশাপাশি, অন্যান্য জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের জন্যও আলাদা একটি ফ্যাসিলিটেশন সেন্টারের ব্যবস্থা রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে গোটা প্রক্রিয়াটি সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থেকে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande