
পাথারকান্দি (অসম), ২৪ মাৰ্চ (হি.স.) : প্ৰতি বছরের মতো এবারও বৃহত্তর পাথারকান্দির স্থানে স্থানে সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রীশ্রী বাসন্তী দেবীর পূজা। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আজ মঙ্গলবার ষষ্ঠী তিথির সন্ধ্যা য় বিভিন্ন প্যান্ডেল সহ ঘরোয়া পূজায় দেবীর বোধন হয়েথে।
পাথারকান্দি শহর সহ সোনাখিরা, মেদল, পুথনি, বাজারিছড়া, লোয়াইরপোয়া, হাতিখিরা, ইচাবিল, সলগই, বালিপিপলা, চাঁদখিরা, বুবরিঘাট, আদমটিলা, কাঁঠালতলি, নাগরা, কটামণি, কণ্টেকছড়া, ঝেরঝেরি, রাঙামাটি শিবেরগুল, তিনোখাল, দেওলাখাল, বৈঠাখাল, ঘোষেরঘর, লঙ্গাই প্রভৃতি স্থানে বারোয়ারি সহ ঘরোয়া পুজো অনুষ্ঠিত হচ্ছে।
আগামী শনিবার দশমী পুজা সমাপনের পর দেবীর প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে বাসন্তী মায়ের পুজো। এবারের বাসন্তী পুজোয় দেবী পালকিতে আগমন ও গজে গমন করবেন। মূলত শরৎকালে দেবী দুর্গার অকালবোধন শুরু হওয়ার আগে বাসন্তী পুজোই ছিল সনাতনীদের আদি দুর্গাপুজো। সপ্তমী থেকে দশমী, চার দিন ধরে চলে দুর্গার আরাধনা। বসন্তকালে হয় বলে এই পুজোর নাম বাসন্তী পুজো।
এবার বাসন্তী পুজোর মহাষষ্ঠী পড়েছে ২৪ মার্চ মঙ্গলবার। এদিন দেবীকে আমন্ত্রণ জানানো হয়। তবে ষষ্ঠী তিথি শুরু হয় ২৩ মার্চ রাত ৯-টা ৩৭ মিনিটে এবং শেষ হয় ২৪ মার্চ সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে। মহাসপ্তমী পড়েছে ২৫ মার্চ বুধবার। এদিন নবপত্রিকা স্নান ও মহাসপ্তমীর পুজো অনুষ্ঠিত হবে। সপ্তমী তিথি শেষ হবে ২৫ মার্চ বিকেল ৪-টা ৪৯ মিনিটে। মহাষ্টমী পড়েছে ২৬ মার্চ বৃহস্পতিবার। এই দিনই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ সন্ধিপুজো। সন্ধিপুজোর মাহেন্দ্রক্ষণ থাকবে ২৬ মার্চ বোলা ২-টা ৬ মিনিট থেকে বেলা ২-টা ৫৪ মিনিট পর্যন্ত। মহানবমী পড়েছে ২৭ মার্চ শুক্রবার। নবমী তিথি শেষ হবে ২৭ মার্চ দুপুর ১২টা ২১ মিনিটে। দশমী পড়েছে ২৮ মার্চ শনিবার। এদিন দেবী প্রতিমা নিরঞ্জন করা হবে। পুজো উপলক্ষ্যে বিভিন্ন প্যােন্ডালে মহাপ্রসাদের আয়োজন সহ সন্ধ্যা্য় ভক্তিমূলক গানের আসর ও স্থানে স্থানে মেলাও বসবে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস