
নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): এই মুহূর্তে অশান্ত পশ্চিম এশিয়া। যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি পর্যালোচনার পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার একটি পর্যালোচনা বৈঠকের পৌরহিত্য করেন। বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান, তিন বাহিনীর প্রধান, ডিআরডিও চেয়ারম্যান ডঃ সমীর কামাত এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি পর্যালোচনা হয় এদিনের বৈঠকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ