তেরো বছর কোমায় থাকার পর ইচ্ছামৃত্যুতে অনুমতি, এইমসে প্রয়াত হরিশ রানা
নয়াদিল্লি, ২৪ মার্চ (হি. স.) : দেশের প্রথম ‘প্যাসিভ ইউথেনশিয়া’য় অনুমোদন পাওয়া ব্যক্তি হরিশ রানা মঙ্গলবার দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এদিন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিকেল ৪টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি প্
তেরো বছর কোমায় থাকার পর ইচ্ছামৃত্যুতে শেষ নিশ্বাস, এমসে প্রয়াত হরিশ রানা


নয়াদিল্লি, ২৪ মার্চ (হি. স.) : দেশের প্রথম ‘প্যাসিভ ইউথেনশিয়া’য় অনুমোদন পাওয়া ব্যক্তি হরিশ রানা মঙ্গলবার দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এদিন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিকেল ৪টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন।

হরিশ রানার মৃত্যু ‘রাইট টু ডাই উইথ ডিগনিটি’ বা সম্মানের সঙ্গে মৃত্যুর অধিকারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে। গত ১১ মার্চ সুপ্রিম কোর্ট তাঁর ক্ষেত্রে ইচ্ছামৃত্যুর অনুমতি দেয় এবং চিকিৎসকদের লাইফ সাপোর্ট ধীরে ধীরে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে একটি দুর্ঘটনার পর থেকেই কোমায় ছিলেন হরিশ। চণ্ডীগড়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় হোস্টেলের চারতলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। দীর্ঘ ১৩ বছর ধরে লাইফ সাপোর্টের উপর নির্ভর করেই বেঁচে ছিলেন। পরিবারের তরফে বহু চেষ্টা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি।

শেষপর্যন্ত পরিবারের আবেদনের ভিত্তিতে আদালতের অনুমতি মেলে ইচ্ছামৃত্যুর। চিকিৎসকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে লাইফ সাপোর্ট সরানো হয়। মঙ্গলবার তাঁর জীবনাবসান ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ মৃতের পরিবারকে সমবেদনা জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande